ঢাকা |
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬
মোঃ রুকুনুজ্জামান বাবুল,পার্বতীপুর,দিনাজপুর-
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর মুন্সিপাড়া
গ্রামে রহুল আমিন নামে এক ব্যবসায়ী ল্যাম্ব হাসপাতাল থেকে চৈতাপাড়াগামী
সরকারী রাস্তা দখল করে বহুতল ভবন নির্মান করছেন বলে অভিযোগ উঠেছে। এনিয়ে
গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায়
তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে বিরোধিতা করতে সাহস পাচ্ছেন না। গ্রামবাসীদের
দাবী এখনই তাকে বাধা না দেয়া গেলে ভবিষ্যতে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল
বাধাগ্রস্ত হবে।
জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে রাজাবাসর মুন্সিপাড়া গ্রামের মৃতু
আবু বক্কর মুন্সীর ছেলে রুহুল আমিন (৪০) ল্যাম্ব হাসপাতাল গেট হতে
চৈতাপাড়াগামী সড়কের পাশে রাজাবাসর মৌজার ২৫৬ নং খতিয়ান এবং ৮২৩ ও ৮২৪
দাগে ১৩ শতক জমি কিনে সেখানে বহুতল ফ্লাট বাড়ী নির্মাণ কাজ শুরু করেন।
বর্তমানে সরকারী রাস্তা দখল করে তিনি বাড়ীর বর্ধিত অংশ ও প্রধান গেট
নির্মাণ করছেন।
রাজাবাসর মুন্সীপাড়া গ্রামের মিনহাজুল ইসলাম তারেক (৩০) বলেন- কাজ শুরুর
এতোদিন পরও উপজেলা প্রশাসন কোন হস্তক্ষেপ না করায় তার দেখাদেখি
পার্শ্ববর্তী আরো একজন সরকারী রাস্তা দখল করে বাড়ী নির্মাণ করছেন।
ওই ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ ও স্থানীয় ৬নং ওয়ার্ড
সদস্য মাহবুবুব রহমান বলেন তারা সরকারী রাস্তা বাদ দিয়ে বাড়ী নির্মাণ
করার জন্য তাকে একাধিকবার বাধা প্রদান করেছেন। কিন্তু তিনি কোন বাধাই
মানেননি।
অভিযোগের ব্যাপারে রাজাবাসর মুন্সিপাড়া গ্রামের নবনির্মিত বাড়ীর মালিক
রুহুল আমিন তার বিরুধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কেনা জমিতে
আমি বাড়ী করেছি। যারা আমার ভাল চায়না এটা তাদেরই মিথ্যা প্রচারণা।
এব্যপারে মন্মথপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আজগার আলী বলেন, সরকারী
রাস্তা দখল করে বহুতল ভবন নির্মানের বিষয়টি আমার জানা নেই। তবে খোজ নিয়ে
সত্যতা পাওয়া গেলে তার বিরুধে ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান
বলেন, সরকারী রাস্তা দখল করে বহুতল ভবন নির্মানের বিষয়টি সরেজমিনে তদন্তে
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য বলা হয়েছে।
তদন্তে অভিযোগর সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তির বিরুধে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।