ঢাকা |
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬
দেবরের ধারালো অস্ত্রের আঘাতে ভাবিকে খুন করার ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত হয়েছে তার স্বামী ও ভাসুর। আশঙ্কা জনক অবস্থায় ভাসুর কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
তথ্য ও বিবরণীতে জানা যায় রাণীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কশির উদ্দিন এর পুত্র নবাব আলী তার চাচাতো ভাই শহিদুলের সাথে ১৫ই আগষ্ট জমি জমা নিয়ে বিবাদ সৃষ্টি হয়।
ঘটনাস্থলে নবাব আলী শহিদুলকে আঘাত করে সে গুরুত আহত হলে তাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর নিয়ে পরদিন ১৬ই আগষ্ট সকালে বাড়িতে আহত শহিদুলের স্ত্রী ফাতেমা পারভিন এর সাথে পুনরায় বাগবিতন্ডা শুরু করে দেবর নবাব আলী। এক পর্যায়ে নবাব আলী তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ফাতেমা পারভিন কে আঘাত করলে তৎক্ষণাৎ সে মাটিতে লুটে পড়ে।
সে সময়ে তার ভাসুর আশিরুল ফাতেমা পারভিন কে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও স্বজোরে আঘাত করে গুরুত্বর জখম করে সে পালিয়ে যায়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার ফাতেমা পারভিন কে মৃত ঘোষণা করেন। তার ভাসুরকে আশঙ্কা জনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ নিয়ে দিনভর পীরগঞ্জ থানা পুলিশ বিপাকে পড়ে। পর্যায়ক্রমে পীরগঞ্জ থানা পুলিশ একটি ইউডি মামলা করে লাশটি রাণীশংকেল থানা পুলিশের উপর দায়িত্বভার অর্পন করে। রাণীশংকৈল থানার পুলিশ পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে লাশটি ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঐ এলাকার ইউনিয়ন চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় ও রাণীশংকৈল থানা পুলিশ। এ নিয়ে ঐ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।