ঢাকা |
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৭
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
স্যার, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার বিয়ের বয়স হয়নি। আমার পরিবারের লোকজন জোর করে আমাকে বিয়ের দিকে ঠেলে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না আমি পড়া শোনা করতে চাই। আমার বাল্য বিবাহ আপনি ঠেকান।’ এমন ভাবেই বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ছাদেকুর রমানের কাছে ফোন করে জানান রতনা খাতুন (১৬) নামের এক কিশোরী।
এর পর রাতে ঐ কিশোরীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে বাল্য বিবাহ বন্ধ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। রতনা কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের জাক্কু মিয়ার মেয়ে।
ইউএনও ছাদেকুর রহমান জানান, মেয়েটি বিকালে বাল্য বিবাহ বন্ধ করার জন্য আমাকে ফোন করেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে তিনি মেয়েটির বাড়িতে যান। এর পর পরিবারের লোকজনকে বুঝিয়ে বিবাহটি বন্ধ করেন ইউএনও।মেয়েটি লেখাপাড়া করতে চায়। তিনি জানান, সমাজের অন্য মেয়েরা যদি এভাবে বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে একদিন এ উপজেলা বাল্য বিবাহ মুক্ত হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।