ঢাকা |
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
আগামী রবিবার বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহি প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর উদ্যেগে সিলেট উৎসব ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অতিথী হিসেবে অংশগ্রহণ করতে শনিবার ১৫ সেপ্টেম্বর সকাল ৬ ঘটিকায় রোমের ফিউমিসিনো এয়ারপোর্ট থেকে এয়ারফ্রান্স এর একটি ফ্লাইটে যাত্রা শুরু করবেন। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এম এ মান্নান, অতিথী হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, এন আর বি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, এবং বাংলাদেশ, ইউ কে, আমেরিকা, আরব আমিরাত ছাড়া বিভিন্ন দেশ থেকে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী পলাশ, সাজ্জাদনুর, সহ ফ্রান্স লন্ডনের বিভিন্ন শিল্পীরা মঞ মাতাবেন।ইতিমধ্যেই ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশন সভাপতি মোঃ হেনু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন আমাদেরকে জানান বহুল কাঙ্খিত সিলেট উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন। এদিকে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম জানান উনি জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার অনুষ্ঠান ছাড়াও ফ্রান্সের বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান করবেন। জানা গেছে আজ বিকাল ৬ ঘটিকায় ফ্রান্সের বিকশিত নারী সংঘের অভিষেক ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও ই পি বি এ ফ্রান্স শাখার নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায়ও অংশগ্রহণ করবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।