জকিগঞ্জ পৌর শহরের ভিতরের অংশটির সংস্কার করা একান্ত জরুরী

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৬

জকিগঞ্জ পৌর শহরের ভিতরের অংশটির সংস্কার করা একান্ত জরুরী

ইককবাল তালুকদার

অনেকদিন হয় কিছু লিখতে পারিনা । আজ হাজারো ব্যস্ততার ফাকে অন্তত নিজ জন্মস্থান জকিগঞ্জ পৌর বাসীর কিছু কষ্টের নমুনাক্ষেত্র তুলে ধরছি । প্রিয় জকিগঞ্জের ভাই ও বন্ধুগন এবং মা ও বোনেরা আসসালামু আলাইকুম । আমি আপনাদের,ই এক সন্তান, ভাই ভাতিজা, ভাগিনা, বা প্রতিবেশী । যাই হউক জকিগঞ্জ আমরা সকলের , আমরাও এই জকিগঞ্জের।। দেশপ্রেম সকলের মাঝে আছে কমবেশি । কেউ দেশে আবার কেউ বিদেশে ? যেখানে,ই আছি দেশের প্রতি ভালবাসার কোনো কমতি নেই । জকিগঞ্জ পৌরবাসীর কষ্ট কি তা লিখতে আজকের আমার এই লিখা । আপনারা নিশ্চয় ছবিটি দেখছেন , আর এই ছবিটি জকিগঞ্জ পৌর শহরের মেইন সড়কের ছবি। এখন আপনারা বুঝেনিন পাড়ার রাস্তাঘাটের অবস্থা কেমন ? আজ প্রায় বছরখানেক থেকে এই মেইন সড়কটি সংস্কারের দাবী তুললেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা । এমতাবস্থায় আমরা খুব,ই মর্মাহত । একটি পৌরসভার এমন অবস্থা খুব,ই দুঃখজনক। আমাদের স্থানীয় জনপ্রতিনিধিগন নিশ্চয় এই উপজেলার পৌর শহরের মেইন সড়কটি দেখছেন এতে কোনো সন্দেহ নেই ? কিন্তু অন্তত পৌর শহরের ভিতরের অংশটির সংস্কার করা একান্ত জরুরী ছিলো বলে আমার দাবী । এখানে পুরো উপজেলাবাসী বিভিন্ন কাজে আসতে হয় । তাই সকলের উচিৎ এবিষয় খেয়াল রাখা । রাস্তাটি মেরামত হবে, আমরাও সুখী হবো এবং জকিগঞ্জের উন্নয়ন হবে এটি শিওর । কিন্তু আজ যারা কষ্ট করছেন তাদেরকে কি সুখ দিতে পারবেন ? আমিতো কোনো দল বা ব্যক্তির কথা বলছিনা । আমি বলছি প্রিয় জন্মস্থান জকিগঞ্জের কথা । আশাকরি দলাদলি বা গ্রুপিং ছেড়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখবেন । জকিগঞ্জ উন্নয়ন হলে আপনার আমার এলাকার উন্নয়ন হবে। মুখে নয়, কাজে প্রমাণকারি । দেশেরটান সকলের আছে, তাই এটি সাধ্যমত কাজে লাগাই । আপনার অবস্থান থেকে আপনিও শরিক হন। দেখবেন একসময় আমাদের উন্নয়নের পাল্লা ভারী হয়েযাবে । সকলের প্রতি শুভেচ্ছা ।

এই সংবাদটি 966 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ