জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও ত্রিমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬

জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও ত্রিমাসিক সভা অনুষ্ঠিত

জকিগঞ্জের সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের প্রথম ঈদ পূনর্মিলনী সহ ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়।  গতকাল সন্ধ্যায় জকিগঞ্জের একটি অভিজাত রেষ্টুরেন্টে কার্যনির্বাহী পরিষদের উপস্থিতির মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানের আনন্দময় আড্ডা শেষে কার্যনির্বাহী পরিষদের নিয়মিত ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শিহাবুল হক পারভেজ দায়ীত্বশীল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন সকল ধরণের ভয়ভিতি, লোভ লালসা থেকে নিজেকে দূরে রাখতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন সহ দুর্নিতি অনিয়মকে তোয়াক্কা না করে  সঠিক সংবাদ আমাদেরকে সমাজের প্রত্যেকে স্থরের মানুষের মধ্যে পৌছে দিতে হবে। মনে রাখতে হবে আমরা প্রশাসনের বিরুদ্ধে নয়, বরং জনগণের পক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।

সভায় কার্যনির্বাহী পরিষদের উপস্থিতে নিয়মিত ত্রিমাসিক সভায় বর্তমান সময়ে  সদস্য সংগ্রহ করা যাবে কি যাবে না সেই বিষয়ে  উত্থাপিত হলে সেটা সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়। তবে সংবিধান লঙ্গণ করে কাউকে সদস্য করা যাবে না বলেও জানান অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিহাবুল হক পারভেজ।
ঈদ-পুনর্মিলনী, ক্লাবের নিয়মিত ত্রিমাসিক সভায় এসময়  আরো উপস্থিত ছিলেন সভাপতি ফয়ছল আহমদ, সহ-সভাপতি সৈয়দ আসলাম হোসেন, সোহেল তালুকদার, যুগ্ম সম্পাদক তারেক আহমদ, কোষাধ্যক্ষ রায়হান আহমদ, দপ্তর প্রকাশ ও প্রচারণা বিষয়ক সম্পাদক বাবর হোসাইন চৌধুরী, ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক এনাম শিকদার, সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

এই সংবাদটি 924 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ