জকিগঞ্জে এলুমুনিয়াম ফ্যাক্টরী: মানুষের কর্মসংস্থানের জন্য এমন উদ্যোগ নিলেন আব্দুস ছামাদ

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

জকিগঞ্জে এলুমুনিয়াম ফ্যাক্টরী: মানুষের কর্মসংস্থানের জন্য এমন উদ্যোগ নিলেন আব্দুস ছামাদ

জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দে ”আল মদিনা” নামের এ্যালুমিনিয়ামের  কারখানায় উৎপাদন চালু রয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে চালু হওয়া কারখানায় মগ, জগ, হাড়ি-পাতিল, কড়াই, কলস ইত্যাদি উৎপাদন করা হয়। কারখানায় কারিগর হিসেবে ৫জন রয়েছেন। উৎপাদনের উপকরণের প্রয়োজনীয় মালামাল রাজধানী ঢাকা ও সিলেট থেকে আনা হয়। প্রতিদিন ১০০ কেজি জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দে ”আল মদিনা” নামের এ্যালুমিনিয়ামের  কারখানায় উৎপাদন হয়।

কারখানায় কারিগর হিসেবে ৫জন রয়েছেন। কারখানার মালিক আব্দুস ছামাদ জানান, কিছু মানুষের কর্মসংস্থান ও লাভজনক ব্যবসার জন্য এমন উদ্যোগ। আমি সিলেটে থাকায় সব সময় ব্যবসার খোঁজখবর নিতে পারি না। তবু্ও কারখানা ভালো চলছে। প্রতিদিন প্রায় ২০হাজার টাকার মালামাল উৎপাদন হয়। ম্যানেজার সুহেল আহমদ জানান, প্রতি কেজি এ্যালুমিনিয়াম সূলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। জকিগঞ্জে এ্‌ই প্রথম এ্যালুমিনিয়াম কারখানা হওয়ায় মালামালের চাহিদা বেড়েই চলেছে। সকাল হলেই ফেরিওয়ালারা মালামাল নিয়ে যান। তারা পাইকারি দামে কিনে গ্রামে গিয়ে খুচরা বিক্রি করে।

এই সংবাদটি 1189 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ