গুলশান হামলার ঘটনায় আলোচিত সেই হাসনাত করিম বাসায় ফিরেছেন

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৬

গুলশান হামলার ঘটনায় আলোচিত সেই হাসনাত করিম বাসায় ফিরেছেন

গুলশান হামলার ঘটনায় আলোচিত সেই হাসনাত করিম বাসায় ফিরেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে তিনি বাসায় ফেরেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, হাসনাতকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এ বিষয়ে হাসনাত করিমের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টের জিম্মিদশা থেকে জীবিত উদ্ধার হওয়া ৩২ জনের মধ্যে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম। ওই দিন রেস্টুরেন্টটিতে স্ত্রী সন্তানদের নিয়ে খেতে গিয়েছিলেন হাসনাত করিম। বাবা রেজাউল করিম জানিয়েছিলেন, ছেলের জন্মদিন উদযাপনে গিয়েছিলেন তিনি।

তবে, গুলশান হামলায় একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচিত হয় হাসনাত করিম। সন্দেহ করা হয় তাকে। এজন্য সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতেও নেয়া হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে একদল অস্ত্রধারীর হামলায় বিদেশীসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ওই রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তাবাহিনী। এ সময় ৩২ জন জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ১৭ বিদেশীসহ ২০ জনের মৃতদেহ এবং ৬ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।

এই সংবাদটি 485 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ