ঢাকা |
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনে ১ জানুয়ারি সোমবার রাতে লাইটেসের ধাক্কায় প্রাণ গেলো সাথী আহমদ (৫) নামক এক শিশুর। স্থানীয় লোকজন জানান, মৌলভীবাজার থেকে বড়লেখাগামী একটি লাইটেস (নং সিলেট চ ১১-০৭১৬) কুলাউড়া পৌরসভার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে আসার পর রাস্তা পারাপার হওয়ার চেষ্টাকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের চাতলগাঁও গ্রামের সফিক মিয়ার পুত্র শিশু সাথী আহমদকে ধাক্কা মারে। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শিশু সাথী আহমদকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ গাড়িটি আটক করে। এদিকে নিহত শিশুর লাশ জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।