কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৭

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি : কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের পানিতে ডুবে ২৭মে শনিবার সকালে হোসেন আহমদ (৫) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইউনিয়নের ভূইগাঁও গ্রামের মখলিছ মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ী উঠোনে খেলাধুলায় একপর্যায়ে বাড়ীর পাশ^বর্তী পুকুরে ডুবে মারা যায় হোসেন। পরে স্বজনরা লাশ উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

কুলাউড়া থানার এসএই আবুল ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এব্যপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি 394 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ