ঢাকা |
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬
যানজট কমাতে ও ঈদে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে রোজার ঈদের আগে ও পরের ছয় দিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।
তিনি বলেন, ‘ঈদ যাত্রায় যানজট কমাতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্য ও গার্মেন্ট সামগ্রীবাহী যানবাহনের ক্ষেত্রে এ নিয়ম শিথিল থাকবে।’
এছাড়া যানজট কমাতে এক হাজার রোভার স্কাউট সদস্য কাজ করবেন বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী ঈদ-উল-আযহার পরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজের শেষ হবে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম. আতিকুল হক ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।