আমরা সব সময় আপনাদের পাশে আছি পাশে থাকবো-গোলাপগঞ্জে জেলা প্রশাসক 

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৭

আমরা সব সময় আপনাদের পাশে আছি পাশে থাকবো-গোলাপগঞ্জে জেলা প্রশাসক 
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়মিত খোঁজ খবর নেয়ার পাশাপাশি  তিিন বুধবার বিকেলে নিজেই ছুটে আসেন বন্যা দুর্গত এলাকায়। উপজেলার আমুড়া ইউনিয়নের সুনামপুর এলাকায় বন্যায়  ক্ষতিগ্রস্থ অঅসহায় লোকদের মধ্যে নিজের হাতে বিতরণ করেন ত্রান সামগ্রী। জেলা প্রশাসকের আগমনের সংবাদে শুনে ঐ এলাকার ক্ষতিগ্রস্ত কয়েক’শ লোক ছুটে আসে ত্রাণের জন্য। ত্রান বিতরণের সময় উপস্তিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক শহীদুল ইসলাম চৌধুরী, ডিজিএলজি দেবজিৎ সিনহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও শাহ মোঃ রুকন। উপস্থিত লোকদের উদ্যেশ্যে জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনাদের যেকোন দুর্যোগে পাশে আগেও ছিলাম  এখনো আছি।সবার সম্মেলিত প্রচেষ্টায় এই প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলা করতে হবে।

এই সংবাদটি 497 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ