ঢাকা |
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬
রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৯ মামলাসহ ১২টি মামলায় আগামীকাল বুধবার আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
অন্য তিনটি মামলা হচ্ছে- নাইকো দুর্নীতি মামলা, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলা।
মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মিরপুরের দারুস সালাম থানার নাশকতার ৯ মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজিরা দেবেন।
সানাহউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করবেন। আমরা আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন।
তিনি বলেন, আদালতের নির্দেশ থাকায় সব ঠিক থাকলে খালেদা জিয়া বুধবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে আদালতে উপস্থিত হবেন।
জানা গেছে, দারুস সালাম থানার নাশকতার ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন বিএনপি চেয়ারপারসন। মামলাগুলোতে তাকে পলাতক দেখিয়ে ইতোমধ্যে চার্জশিট দিয়েছে তদন্ত কর্মকর্তারা। অপর তিন মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।