অভি’র খুনিদের শাস্তির দাবীতে সহপাঠীদের মানববন্ধন

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭

অভি’র খুনিদের শাস্তির দাবীতে সহপাঠীদের মানববন্ধন

পাবনা ব্যুরো অফিস :

পাবনার সাঁথিয়ায় স্কুল ছাত্রকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে নিহতের সহপাঠী ছাত্র/ছাত্রীরা। শনিবার সকাল ৯টায় উপজেলার আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে প্রধান শিক্ষক আঃ সোবহানের পরিচালনায় শিক্ষক, ছাত্র/ছাত্রীরা খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবী সম্মলিত ব্যানার, ফেষ্টুন নিয়ে ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান অভি’র খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জনানো হয়।
স্কুল ছাত্র অভি হত্যার তীব্র প্রতিবাদ, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আঃ হাই শেখ, প্রধান শিক্ষক আঃ সোবহান, অভির বাবা ইমরান হোসেন বাবু, ইউপি সদস্য আঃ বাকি, ছাত্রলীগ নেতা আহসান হাবীব, দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, আঃ হান্নান প্রমুখ।
উল্লেখ্য গত ২রা ফেব্রয়ারী বৃহস্পতিবার রাতে উপজেলার শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে ও আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান অভি (১৩ কে নির্মম ভাবে হত্যা করে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে শোলাবাড়িয়া মাঠের মধ্যে লাশ ফেলে রেখে যায়।

এই সংবাদটি 428 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ