লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের মানব বন্ধন

প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের মানব বন্ধন

জকিগঞ্জের মরণ ফাদঁ হচ্ছে বর্তমানে যাতায়াত মাধ্যম। প্রতিদিন দূর্ঘটনার স্বীকার হচ্ছে জকিগঞ্জের যাত্রীরা। এর জন্য জকিগঞ্জের জনসাধারণ দায়ী করছেন অপ্রাপ্ত ও লাইসেন্সহীন চালকদেরকে।

একটি শুমারি অনুযায়ী দেখা যায় এসব অপ্রাপ্ত বয়স্ক লাইসেন্সহীন চালকদের হাতেই তুলে দেয়া হয় অনিবন্ধিত গাড়ি।
অন্য একটি শুমারি অনুযায়ী দেখা যায় জকিগঞ্জে নিবন্ধিত গাড়ির তুলনায় অনিবন্ধিত গাড়ির সংখ্যাই বেশ।
উপরোক্ত বিষয়ে প্রশাসনের আলোকপাতের জন্য আজ বিকেল ০৪ ঘটিকায় জকিগঞ্জের আটগ্রাম ষ্টেশনের ত্রী মোহনী পয়েন্টে জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সুবিশাল মানববন্ধন।
মানববন্ধনে কাজলশাহ ইউ/পি চেয়ারম্যান জুলকারনাইন লস্করের সভাপতিত্বে এবং জকিগঞ্জ অনলাইম প্রেস ক্লাবের মুখপাত্র বাবর হোসাইন চৌধুরীর উপস্থাপনায় প্রাসঙ্গিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট মুরব্বী আব্দুল কাদির মাখন, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আওয়ামীলীগ নেতা লোকমান আহমদ চৌধুরী, প্রাবন্ধিক ও ছড়াকার জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ আসলাম হোসেন, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, বাংলাদেশ প্রযুক্তিলীগের সভাপতি ফয়ছল আহমদ রাজ, জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এটি এম ফয়ছল আহমদ, জকিগঞ্জ মানবাধিকার কমিশন এর সহ-সভাপতি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিহাবুল হক পারভেজ, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সোবহান, জকিগঞ্জের ডাক এর সম্পাদক তারেকুল ইসলাম তারেক, জকিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম আজাদ, যুব সংগঠক এনামুল হক, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ত্রান ও পুনর্বাসন সম্পাদক নুরুল আমিন সুলতান, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, বদরুল ইসলাম, মামন আহমদ প্রমুখ।
মানববন্ধনে কাজলশাহ ইউ/পি চেয়ারম্যান বলেন আজকের মানববন্ধনটি আমাদেরকে অনেক বিষয়ে সচেতন করেছে, আমি পরবর্তী মাসিক সমন্নয় সভায় অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সহীন চালক ও গাড়ির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনে একটি প্রস্তাব তুলবো। মানবাধিকার কমিশন জকিগঞ্জ শাখার সহ-সভাপতি ও জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শিহাবুল হক পারভেজ বলেন বর্তমানে যে হারে প্রতিদিন পুলিশ মোটরসাইকেলের কাগজ পত্র তল্লাসি করছে সে হিসেবে যদি পুলিশ আন্তরিকতার সহিত এসব অপ্রাপ্ত বয়স্ক লাইসেন্সহীন চালকদের লাইসেন্স সহ গাড়ির কাগজপত্র তল্লাসি করতো অথবা তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেয়া হতো তাহলে অনেকংশেই অযোগ্য চালকদের মাধ্যমে গঠে যাওয়া দূর্ঘটনা কমে আসতো।
প্রবাসী কমিউনিটি নেতা মাকবুল হোসেন সহ অন্যান্য বক্তারা বলেন বর্তমান সময়ে যদি প্রশাসন আন্তরিকতার সহিত এসব সমস্যা সমাধান করতে না পারে তাহলে এসব দূর্ঘটনা বাড়তেই থাকবে। তাই প্রশাসনের এবিষয়ের উপর তড়িৎ গতিতে দৃষ্টি আরোপ সহ পদক্ষেপ নেয়া উচিৎ।
জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এটি এম ফয়ছল আহমদ উপস্থিত সকলের উদ্দেশ্য করে বলেন প্রশাসন কতৃক যদি অতিশীঘ্রই উপরোক্ত বিষয়ে সমাধান না করা হয় তাহলে আমরা আমাদের উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে পরবর্তী কর্মসূচি দেবো।

এই সংবাদটি 845 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ