ঢাকা |
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬
ধর্ম ডেস্ক: বর্ণিল ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সম্প্রতি রাঙামাটি সদর উপজেলার বালুখালী এলাকার তপোবন অরণ্য কুটিরে জড়ো হন হাজারো বৌদ্ধ নর-নারী। পুণ্যার্থীদের সম্মিলিত প্রার্থনা এবং পবিত্র ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কুটির প্রাঙ্গণ।
উৎসবের প্রথম দিনে কুটিরে নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়, যার মধ্যে ছিল সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধ প্রতিবিম্ব দান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা অগণিত পুণ্যার্থীর উপস্থিতিতে সংঘপ্রধান হিসেবে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান এবং বিশেষ ধর্মদেশনা দেন বনভান্তের শিষ্য সংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেতভাবে বিশেষ ভাবনা ও প্রার্থনা করা হয়। দীর্ঘ তিন মাসের প্রথাগত বর্ষাবাস অর্থাৎ উপাসনা ও ধ্যান শেষে বৌদ্ধ ভিক্ষুরা এখন মানবকল্যাণে ধর্ম প্রচারে বের হবেন। আগামী ২৫ অক্টোবর মহাসমারোহে মূল প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হওয়ার কথা রয়েছে।
এই শুভ তিথির পরদিন থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসব শুরু হবে। পাপমোচন, পারস্পরিক মৈত্রী ভাব এবং জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে পুরো পাহাড়জুড়ে এক অন্যরকম ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।