কুলাউড়ায় গভীর রাতে ঘরে গর্ত করে টাকা-পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

কুলাউড়ায় গভীর রাতে ঘরে গর্ত করে টাকা-পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি

মোঃ ইব্রাহীম আলী, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের কানাইটিকর গ্রামে গভীর রাতে টিনের ঘরের নিচ দিয়ে গর্ত (শিং) করে নগদ টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ফোন, দোকানের ট্রেডলাইসেন্স, চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।

১১ আগস্ট (মঙ্গলবার) ভোর আনুমানিক ৪টার দিকে গ্রামের লিমন মিয়ার বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা টিনের ঘরের নিচ দিয়ে শিং (গর্ত) করে ঘরের ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে।

সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে দুশ্চিন্তায় তারা।

ভুক্তভোগী লিমন মিয়া জানান, গভীর রাতে ঘরের নিচ দিয়ে গর্ত করে চোরেরা ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে।

গুরুত্বপূর্ণ নথিপত্র ও পাসপোর্ট হারিয়ে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে পাসপোর্ট এবং চেকবই অপব্যবহারের আশঙ্কা করছেন তারা।

এই সংবাদটি 93 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ