ঢাকা |
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজলোয় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার সদর থানা এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে মো. রিপন মিয়া (৩০) ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপন হবিগঞ্জ সদর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের দাবি, রিপনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।