তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলা মেম্বারসহ ৭ জন আহত

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মে ৯, ২০১৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলা মেম্বারসহ ৭ জন আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘর দত্তবাড়ি ও বিহিগ্রামে তুচ্ছ ঘটনার জেরধরে প্রতিপক্ষের মারপিটে মহিলা ইউপি সদস্যসহ অন্তত ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে দত্তবাড়ি গ্রামের খুকি বেগম (২৯) ও তার ছেলে স্কুল ছাত্র আরিফুল ইসলাম (১৫) কে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত চাঁপাপুর ইউপির মহিলা সদস্য জোসনা বেগম তার স্বামী আব্দুল জলিল ও উজ্জল হোসেনসহ অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত মঙ্গলবার দত্তবাড়ি ও গত বুধবার বিহিগ্রামে এই মারপিটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহতরা জানান।
জানাযায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দত্তবাড়ি গ্রামে উজ্জল হোসেনের বাড়িতে প্রতিবেশির বাড়ির চুলার ধুয়া প্রবেশ করে পরিবেশ বিনষ্ট করায় বাঁধা দেয়া ক্ষিপ্ত হয়ে উজ্জল তার স্ত্রী ও সন্তানকে মারপিটে আহত করে প্রতিপক্ষরা। অপরদিকে বুধবার বিকেলে পল্লী বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন চাঁপাপুর ইউপির মহিলা সদস্যা জোসনা তার স্বামী ও সন্তানকে মারপিটে আহত করে।

এই সংবাদটি 684 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ