ঢাকা |
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের চেম্বার আদালত।
আগামী ৩১ মার্চ পর্যন্ত এ জামিন স্থগিত করে একই দিনে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (২৫ মার্চ) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ আদালতে রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে শুনানি করেন।
অভিযুক্তের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ রাজা।
এর আগে গত ১৪ মার্চ মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
২০১৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
এর পর ২০১৩ সালের ৯ জুলাইয়ে করা একটি হত্যা মামলায় গ্রেফতার হন বেতকা এলাকার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরণ মিয়া।
এ মামলার জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আদালতে তারা জবানবন্দিতে আমানুর রহমান খানের নির্দেশনায় যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেন।
এ মামলাতেও রানাকে আসামি করা হয়।
তবে গত ৬ মার্চ এ মামলাতেও রানা হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু সে জামিনও পরবর্তীতে স্থগিত হয়ে যায়।
এভাবে দুটি মামলায় পাওয়া জামিন স্থগিতের কারণে কারামুক্তি মেলেনি টাঙ্গাইল-৩ আসনে সরকারদলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।