সতিনই ভাইকে দিয়ে খুন করায় আ’লীগ নেত্রী ফেন্সিকে

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৮

সতিনই ভাইকে দিয়ে খুন করায় আ’লীগ নেত্রী ফেন্সিকে

চাঁদপুরে আলোচিত কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যার মূলহোতা আটক হয়েছে।

আর এই খুনি হচ্ছে অধ্যক্ষ ফেন্সির স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমের চাচাতো ভাই। তবে তদন্তের স্বার্থে পুলিশ তার নাম প্রকাশ করেনি।

জুলেখাই তার এই চাচাতো ভাইকে দিয়ে অধ্যক্ষ ফেন্সিকে খুন করিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে জুলেখা বেগমের চাচাতো ভাই।

পুলিশের একটি সূত্র জানায়, জুলেখার এই চাচাতো ভাইকে সোমবার ঢাকার একটি দোকান থেকে আটক করা হয়। তার বাড়ি মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়িকান্দি গ্রামে। তাকে আটক করে ইতিমধ্যে চাঁদপুর আনা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি আটকের বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি জানান, ঘটনার তদন্ত খুব নিবিড়ভাবে চলছে, তদন্তের স্বার্থে অনেককেই আটক করা হচ্ছে। তবে সহসায় আমরা ভালো একটি রেজাল্ট পাব বলে আশাবাদী।

উল্লেখ্য, উল্লেখ্য, গত ৪ জুন অধ্যক্ষ শাহিনা সুলতানা ফেন্সির খুনের ঘটনায় পরদিন ৫ জুন মঙ্গলবার বিকালে নিহতের ভাই ফোরকান উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সির স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম ও জুলেখা বেগমের ভগ্নিপতি ওয়াজ কুরনীকে পুলিশ গ্রেফতার করে। তাদের দুদফা রিমান্ডও নেয়া হয়

এই সংবাদটি 595 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ