কাভাটভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৭

কাভাটভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধুর সেতুর পশ্চিম সংযোগ সড়কে মুলিবাড়ী নামক স্থানে এস,এ পরিবহনের কাভাটভ্যানের ধাক্কায় রুকাইয়া খাতুন (১২) নিহত হয় । সে মুলিবাড়ী গ্রামের আব্দুল করিম আকন্দ্ এর মেয়ে ও স্থানীয় সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী । সায়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান ,আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে রুকাইয়া খাতুন বিদ্যালয়ে যাওয়ার পথে মুলিবাড়ীতে এস,এ পরিবহনের কাভাটভ্যান তাকে ধাক্কা দেয় ,এতে রুকাইয়া গুরুতর আহত হয় । স্থানীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে র্ভতি করেন । চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় সে মারা যায়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাউদ জানান এস,এ পরিবহনের কাভাটভ্যান ও এর চালককে আটক করা হয়েছে ।

এই সংবাদটি 438 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ