কুলাউড়ায় অজগর সাপকে সংরক্ষিত বনে অবমুক্ত

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭

কুলাউড়ায় অজগর সাপকে সংরক্ষিত বনে অবমুক্ত

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউপির ডেপরা নামক স্থানে কৃষিজমি থেকে ধান কাটাকালে দিনমজুরদের হাতে ধৃত অজগর সাপকে ২২মে সোমবার বিকেলে সংরক্ষিত বনে অবমুক্ত করে দেয়া হয়েছে। জানা যায় সোমবার দিনমজুররা ক্ষেতে ধান কাটাকালে ৭ ফুট দীর্ঘ একটি অজগর সাপ আটক করে পোষাইনগর এলাকায় নিয়ে যায়। পরে খবর পেয়ে বন বিভাগের গাজীপুর রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বরমচাল বিট কর্মকর্তা আহমদ আলী ও ভাটেরা বিট কর্মকর্তা আব্দুল হামিদসহ কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় অজগর সাপটি উদ্ধার করে গাজীপুর বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করেন।

এই সংবাদটি 406 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ