ঢাকা |
প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পালিত মেয়েসহ বাবা মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হযরত আলী (৪৫) ও তার পালিত মেয়ে আয়েশা খাতুন (৮)। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর ছিটপাড়া গ্রামে।
নিহতদের পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করেছে।
শ্রীপুরের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, মেয়েকে নিয়ে হযরত আলী ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।
নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম জানান, সকাল ৮টার দিকে মেয়েসহ বাড়ি থেকে বের হন তার স্বামী। এরপরই তিনি এ দুঃসংবাদ পান।
স্বামী দীর্ঘদিন যাবৎ একটি মামলা সংক্রান্ত ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে জানান তিনি।
জয়দেবপুর রেল ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।