মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায়  ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭

রেদোয়ান জনি, (চট্টগ্রাম) মিরসরাই :
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম আবুল কাশেম (৫০)। নিহত কাশেম বারইয়ারহাট ভানু মার্কেটের টিপু ষ্টোরের মালিক এবং জামালপুর গ্রামের হামিদ আলী সওদাগর বাড়ীর মৃত মকবুল আহম্মদের পুত্র। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বারইয়ারহাট পৌর বাজারের ব্যবসায়ীরা। আজ সকাল সাড়ে ৮ টার সময় জোরারগঞ্জ-টেকেরহাট সড়কের চুনাপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী শুক্রবার কাশেমের পুত্র টিপুর বিয়েরদিন ধার্য্য হওয়ায় আজ (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার সময় বিয়ের দাওয়াত দিতে সিএনজিঅটোরিক্সাযোগে এক নিকটাত্মীয়ের বাড়ী যাওয়ার পথে চুনাপোল এলাকায় পৌঁছালে আরমান ফুডের একটি মিনি কাভার্ডভ্যান ওই সিএনজিঅটোরিক্সার পিছনদিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেম নিহত হয়।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ সিএনজিঅটোরিক্সা দুর্ঘটনায় বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী আবুল কাশেম নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।

এই সংবাদটি 694 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ