ঢাকা |
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।
তবে পুলিশ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
এদিকে বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের নুরুজ্জামান মল্লিকের ছেলে মুজাহিদ মল্লিক (১৭) ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তবে সে মুজাহিদের প্রস্তাবে সাড়া দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ এপ্রিল দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে একা পেয়ে মুজাহিদ ও তার সহযোগী জিসান, সজিব, চঞ্চল ও রোমান জোর করে ধরে নিয়ে চান মিয়া শরিফের বাগানে নিয়ে যায়। পরে মুজাহিদ তাকে ধর্ষণ করে। এসময় মোজাহিদের সহযোগী চার বন্ধু ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে।
ঘটনাটি প্রকাশ করলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলে মুজাহিদ ওই ছাত্রীকে হুমকি দেয়।
ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানালে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মল্লিকপুর ইউপি মেম্বর আ. হাইয়ের নেতৃত্বে দু’জন কথিত সাংবাদিকের সহযোগিতায় একটি মহল গত ১৮ এপ্রিল রাতে শালিস বৈঠকের আয়োজন করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শালিস বৈঠক পণ্ড করে দেয়।
এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার রাতে পাঁচজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।