ঢাকা |
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনার শিবপুর হাটের ইজারা নেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জেলার সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিজয় নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আটঘরিয়া উপজেলার শিবপুর হাটের ইজারা তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শামসুল আলম মঞ্জু মাষ্টারের সাথে একই এলাকার আওয়ামীলীগ কর্মী রাজিব হোসেনের সাথে দ্বন্দ্ব চলে আসছিল।
মঞ্জু মাষ্টার ওই হাটের সাবেক ইজারাদার হলেও সম্প্রতি হাটটির ইজারা পেয়েছেন রাজিব গ্রুপের বাচ্চু মেম্বর। তারা হাটে ইজারা আদায় করতে না পেরে সন্ধ্যায় মঞ্জু মাষ্টারের বাড়িতে সশস্ত্র অবস্থায় লোকজন মোটর সাইকেল যোগে হামলা চালায়। এ সময় মঞ্জু মাষ্টারের লোকজন বাধা দিতে গেলে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে দুই জন গুলিবিদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে মন্টু শেখ ও আলাউদ্দিন আলাই নামের দুইজনকে আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ মন্টুর অবস্থা আশংকাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত ভাবে থানায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেন নাই বলে জানান আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম। তবে এ ঘটনায় বিজয় নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি পাবনা শহরের ছাতিয়ানি মহল্লায়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।