ঢাকা |
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ঢাকাই সিনেমার জন্য ২০১৬ বছরটি কেমন ছিলো জানতে চাইলে একটু যেন মন খারাপই হয়েছিলো ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ খ্যাত এই অভিনেত্রীর।
গ্লিটজকে ববিতা বলেন,“চলচ্চিত্রের কথা বলতে গেলে এখন আমার বেশ কান্না পেয়ে যায়। আমরা যেভাবে সিনেমায় কাজ করেছি, যা অর্জন করেছি এবং যাদের সান্নিধ্যে কাজ করেছি তারা তো এখন আর নেই। কিন্তু তারা নেই বলে চলচ্চিত্রের যে এত অধঃপতন হবে তা ভাবতেও পারি না।”
সত্তর আর আশির দশকে দাপটের সঙ্গে পর্দা শাসন করেছিলেন ববিতা। কিন্তু হঠাৎ দূরে সরে যাওয়ার একমাত্র নেপথ্যের কারন কি তাহলে বর্তমানে ভালো নির্মাতার সংকট?
গ্লিটজের এমন প্রশ্নে ববিতার সাফ উত্তর,“এখন দুই-চার জন ছেলে-মেয়ে ভালো সিনেমা নির্মাণ করছেন। কিন্তু সেই অর্থে চলচ্চিত্রের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আর খুঁজে পাই না। এই অভিমানে ও দুঃখে আজ আমি চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়েছি। যখনই বিএফডিসির পাশ দিয়ে যাই তখনই চোখ থেকে আমার অশ্রু ঝরে, সেই কষ্টটা লাগে।”
শুধু তাই নয় খানিকটা হতাশার সুরে গ্লিটজকে তিনি বলেন,“এখন সব কিছু কেমন অন্যরকম হয়ে গিয়েছে। এখন সবাই যেন টাকার পিছনে ছুটছে। আমার কাছে যখন ভালো সিনেমার প্রস্তাব আসতো তখন আমি সবার আগে ভেবে দেখতাম। সেই মূর্হুতে আমি অর্থটাকে প্রাধান্য দিইনি। আমি স্বীকার করি আমার অর্থের প্রয়োজন আছে। কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো সিনেমার জন্য আমি পারিশ্রমিক গ্রহণ করিনি। আবার ভালো পরিচালক হলেও পারিশ্রমিক কমিয়ে দিয়েছি। এই যে কাজের ক্ষেত্রে মনের যে ইচ্ছেটা আমাদের ছিলো, এখন কেন জানি না, এটা আর দেখতে পাই না।”
তবে হতাশার মাঝেও ঢাকাই সিনেমার নতুন প্রজন্মদের নিয়ে কিছুটা আশার কথা শোনালেন তিনি।
ববিতা বলেন, “বতর্মানে নতুন প্রজন্ম যারা কাজ করার জন্য আসছেন তারা খুবই মেধাবী। আমাদের মত ভালো ভালো নির্মাতাদের সঙ্গে যদি তারা কাজ করার সুযোগ পেতো তাহলে তারা আমাদের চেয়েও বেশি ভালো করতো।”
ভগ্নিপতি জহির রায়হানের হাত ধরে ‘সংসার’ সিনেমার একজন শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেন ববিতা। অভিনয়ের মুন্সিয়ানার জন্য পাঁচবারের জাতীয় পুরস্কার ঘরে তুলেছেন এই অভিনেত্রী। সত্তরের দশকে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আলোর মিছিল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক সুনাম অর্জন করেন তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।