ঢাকা |
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া পৌরসভাকে বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত করা হয়েছে। ২ ফেব্র“য়ারী বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত কুলাউড়া পৌরসভার কাছে প্রেরিত এক চিঠিতে এই ঘোষণা দেয়া হয়। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর কুলাউড়া শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ৪ লক্ষাধিক মানুষের আবাসস্থলটি দুই দশকে সি থেকে বি এবং বি থেকে এ গ্রেডের পৌরসভায় উন্নীত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত (স্মারক নং ৪৬.০০.০০০০.০৬৪.৩২.১৬৪.১৬/১৭৪) এ গ্রেডে উন্নীত করার হয়েছে বলে একটি চিঠি কুলাউড়া পৌরসভায় প্রেরণ করেন। কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ জানান, আমি ২০১৬ সালের ১ ফেব্র“য়ারি শপথ গ্রহণের মাধ্যমে কুলাউড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এক বছরের মাথায় ২ ফেব্র“য়ারী কুলাউড়া পৌরসভা এ গ্রেড হয়েছে। কুলাউড়া পৌরসভার আরও অনেক উন্নয়ন হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।