ঢাকা |
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৭
সোমবার রাতে রাজধানীর গুলশান ও পুরান ঢাকার নবাবপুর থেকে এ দুজনকে র্যাব ও পুলিশ গ্রেফতার করে।
রাত ৮টার দিকে র্যাব-১০ এর একটি দল নবাবপুরের একটি আবাসিক হোটেল থেকে গাড়িচালক বিল্লালকে গ্রেফতার করে।
এর মাত্র ২০ মিনিটের মধ্যে ডিবি পুলিশ গুলশান ১ নম্বর সার্কেল থেকে বডিগার্ড রহমত আলীকে গ্রেফতার করে।
তবে বডিগার্ড হিসেবে যোগদানের সময় রহমত তার প্রকৃত নাম গোপন করে আবুল কালাম আজাদ পরিচয় দেয়।
টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।
প্রসঙ্গত, ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রী।
ওই ঘটনায় ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম) ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা করেন তারা।
সিলেট থেকে গ্রেফতার সাফাত ও সাকিফকে রিমান্ডে নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নাঈম আশরাফকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।