ঢাকা |
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
নামের বানান ভুল, ছবি ও বিভিন্ন তথ্য ভুল থাকায় রাজশাহী নগরীতে প্রথম ধাপে ২০ হাজার নাগরিক পাচ্ছেন না আধুনিক জাতীয় পরিচয় পত্র স্মার্টকার্ড। আগামী ২ এপ্রিল ১০ বিশিষ্ট ব্যক্তির মাঝে এই কার্ড প্রদান করে এর স্মাট কার্ড বিতরণ উদ্বোধন করা হবে। আর ৪ এপ্রিল থেকে শুরু হবে স্মার্টকার্ড বিতরণ শুরু বলে জানিয়েছেন রাজশাহী জেলার নির্বাচন কর্মকতা সৈয়দ আমিরুল ইসলাম।
রাজশাহী নিবাচন অফিসের তথ্য মতে, রাজশাহী মহানগরীর প্রায় ৩ লক্ষ নাগরিকের মাঝে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বিতরণ করা হবে আধুনিক পরিচয় পত্র স্মার্টকাড। পাসপোর্ট করা ও নবায়ন, চাকরির আবেদন, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ ২২ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে এই স্মার্ট কার্ড প্রয়োজন হবে।
আর আধুনিক এ পরিচয় পত্র স্মার্ট কার্ডে ব্যক্তির নাম, মা-বাবার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। সেই সাথে কার্ডের পেছনে রয়েছে, ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। এছাড়াও সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩১ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে মাধ্যমে পাঠযোগ্য হবে।
রাজশাহীর রাজপাড়া থানা নিবার্চন কর্মকতা শহিদুল ইসলাম জানান, ইতিমধ্যে র্স্মাট বিতরণের সকল প্রস্ততি শেষ হয়েছে। ৪ এপ্রিল থেকে ওয়ার্ড ভিত্তিক স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। যা চলবে আগামী ৩০ নভেম্ববর পর্যন্ত বলে জানান শহিদুল ইসলাম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।