ঢাকা |
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৬
এম. মছব্বির আলী: রাজনগরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে ৯ জানুয়ারী শনিবার সন্ধ্যায় দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি করেছে। এরপর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। দলীয় সুত্রে জানা যায়, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে উপজেলা উপজেলা আওয়ামী লীগ অফিসে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থকে। এই সম্মেলনের ডাক দেয় সাবেক চীফ হুইপ আব্দুস শহীদ এমপি গ্র“পের লোকজন। এদিকে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী গ্র“পের নেতাকর্মীদের অভিযোগ, তাদেরকে এই সম্মেলনে দাওয়াত দেয়া হয়নি। ফলে তারা আওয়ামীলীগ অফিসের পাশে একই কর্মসূচি দিয়ে সভা আহ্বান করে। এনিয়ে শহরে উত্তেজনা দেখা দেয়। দু’গ্র“প জড়ো হতে থাকে তাদের সমর্থকদের নিয়ে। ০৯ জানুয়ারী শনিবার সন্ধ্যা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থের উপস্থিতিতে উভয় গ্র“প সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকবার ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার জানান, ঘটনার পর থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।