ঢাকা |
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
আবুল কাশেম: মশার জ্বালায় অস্থির হয়ে উঠছেন? একে তো মশার কামড়টাই বিরক্তিকর। তারউপর মশার কামড়ে ভয়ঙ্কর সব রোগ হয়। ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ তো ছিলই। এবার মশার কারণে জিকাও হচ্ছে এই পৃথিবীর বিভিন্ন দেশে।
মশা তাড়াতে কত কিছুই তো ব্যবহার করলেন। কত কিছুই তো কিনলেন। হাজার টাকা শেষ করেও মশা থেকে রেহাই পাচ্ছেন না। এমনকি পুরসভার কল্যাণে মশা মাড়তে কামানও তো দেগে ফেললেন। কিন্তু মশা তাড়াতে কোনও গাছের কথা শুনেছেন কখনও? কথাটি আজব মনে হলেও সত্যি । মশা তাড়াতে গাছ লাগান আর সেই গাছই আপনাকে রক্ষা করবে। সত্যিই এক আজব গাছ আবিস্কার করেছেন মার্কিন বিজ্ঞানীরা। গাছটির নাম সাইট্রনেলা খুব সহজেই গাছটি বাড়ির বারান্দায় অথবা ব্যালকনিতে লাগাতে পারেন। খুব বেশি জল কিম্বা সারেরও দরকার পড়ে না। আর এই গাছ বেঁচেও থাকে অনেক বছর।
এই গাছটি থেকে একধরণের সুগন্ধি বেরোয় যা মশাদের একেবারে অপছন্দ। আর এই গন্ধ পেলেই মশারা এই গাছের ত্রিসীমানায় ঘেষতে চায় না। গাছটি খরা প্রতিরোধেও কাজে আসে। এই ধরনের মাত্র ৬-৭ টি গাছ, এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে পারে। সুতরাং মশার জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে আছেন তারা দু তিনটি সাইট্রনেলা গাছ বাড়ীর চারদিকে কিম্বা ফ্ল্যাটের ব্যালকনিতে লাগাতে পারেন । তবে, মুশকিলও রয়েছে। কারণ, এই গাছ আমাদের দেশে এখনই পাওয়ার কোনও উপায় নেই। তবে আশার কথা হল এই আমদের দেশের উদ্ভিদ বিজ্ঞানীরা এই গাছের জারম প্লাজম নিয়ে কাজ করে যাচ্ছেন । অল্প কিছুদিনের মধ্যে আমাদের দেশে পাওয়া যাবে এই বন্ধু গাছ। ভাল কিছু পেতে হলে কিছুদিন অপেক্ষা তো করতেই হবে।-সংবাদমাধ্যম
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।