ঢাকা |
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
রাষ্ট্রপতি পদক প্রাপ্ত দক্ষিণ সুরমার কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর পরিচালক (উপসচিব) আবু সাইদ মোঃ ফজলে এলাহী।
তিনি ৩ আগস্ট সোমবার বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মন্দিরখলা গ্রামের কৃষক সৈয়দুর রহমানের মাশরুম চাষ প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় বিএডিসি সিলেট এর যুগ্ম-পরিচালক হুমায়ুন কবির, বিএডিসি সিলেট এর উপপরিচালক (বীজ বিপনন) আশুতোষ দাস, উপপরিচালক (এএসসি) পরিতোষ চন্দ্র পাল, উপসহকারী পরিচালক (বীজ বিপনন) মতিলাল ধর ও উপসহকারী পরিচালক (এএসসি) সালমান আহমদ।
এসময় পরিচালক (উপসচিব) আবু সাইদ মোঃ ফজলে এলাহী সৈয়দুর রহমানের মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে অবগত হোন এবং এর ভূয়সী প্রশংসা করেন। সৈয়দুর রহমান তার ব্যতিক্রমী উদ্ভাবনী শক্তির মাধ্যমে সিলেটের কৃষি উন্নয়নে অবদান রাখছেন। তিনি মাশরুম চাষসহ আগ্রহী ব্যক্তিদের হাতে কলমে প্রশিক্ষণও দেন।তিনি ভিন্ন ধরণের ফল ও ফসল উৎপাদন করে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখছেন। শুধু মাশরুম চাষ নয় তিনি অন্যদেরও মাশরুম চাষে আগ্রহী করে তুলছেন এবং হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি তার উদ্ভাবনী শক্তি দিয়ে সিলেটের কৃষি উন্নয়নে ব্যাপক সাড়া ফেলেছেন।
কৃষির নিত্য নতুন জাত ও প্রযুক্তি পেলে সেটাকে সফল করতে তিনি সিদ্ধহস্ত। প্রতি বছর নিত্য নতুন সবজী আবাদের পাশাপাশি প্রযুক্তি আবিষ্কারেও বসে নেই তিনি। তারই ধারাবাহিকতায় এবারকার উৎপাদন বিশাল আকৃতির মাশরুম। কৃষক সৈয়দুর রহমানের চাষকৃত মাশরুমের ওজন হয়েছে প্রায় ২ কেজি। যা সত্যিই অবিশ্বাস্য। তাঁর খামারে উৎপাদিত মিল্কি জাতের মাশরুমের ওজন হয়েছে ১৮০০ গ্রামেরও বেশি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।