ঢাকা |
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ অফিসঃ
ঝিনাইদহের মহেশপুরে সরকারি কাজে বাধা ও স্থানীয় চৌকিদারকে মারপিট করার অভিযোগে অমরেশ কুমার দাস (৩০) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাফুর রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত অমরেশ কুমার দাস মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বেদেরগাড়ি গ্রামের কালিপদ দাসের ছেলে।
নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, বর্তমান সরকারের ৪০দিনের কর্মসূচীর আওতায় বিভিন্ন সড়কের ন্যায় বেদেরগাড়ি গ্রামের রাস্তায় মাটি ফেলার কাজ চলছে। অভিযুক্ত অমরেশ কুমার দাস বেদেরগাড়ি গ্রামে মাটি ফেলার কাজে বাধা দেয় এবং স্থানীয় চৌকিদার মনোরঞ্জন কুমার দাসকে মারপিট করে। এ অভিযোগের ভিত্ত্বিতে মঙ্গবার দুপুরে তাকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।