ঢাকা |
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৮
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গণনার সময় খালেকুজ্জামান (৫৫) নামে এক ভোটগ্রহণ কর্মকর্তা মারা গেছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালেকুজ্জামান পবা উপজেলা দামকুড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাাসিক নির্বাচনে ৮৯ নম্বর ছোট বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিজাইডিং আফিসার অমিনুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। তাতে দায়িত্ব পালন করেন খালেকুজ্জামান। বিকেল ৫টার দিকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনাকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন খালেকুজ্জামান। দ্রুত তাকে রামেক হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।