বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই  নাই : মির্জা জলিল

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই  নাই : মির্জা জলিল

রাজশাহী বিভাগীয় চীফ :
বাংলার মাটিতে জঙ্গিবাদদের থাকতে দেওয়া হবে না, জঙ্গিদের বিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান।
পাবনার সুজানগরে বুধবার (২৯ মার্চ) সকালে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পোড়াডাঙ্গা বাজারে জঙ্গি বিরোধী পথসভায় এ কথা বলেন সাবেক সচিব, সাবেক কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর কমিটির সদস্য কৃষিবীদ ড. মির্জা এম এ জলিল।
এসময় সুজানগর পৌরসভা ভবনে কর্মকর্তা-কর্মচারী, সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক মতবিনিময় শেষে সুজানগর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আবুল কাশেমের কবর জিয়ারত করেন।
পরে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে ম্যানেজিং কমিটি ও শিক্ষক, মহিলা কলেজ ম্যানেজিং কমিটি ও শিক্ষক, মানিকহাট ইউনিয়ন, নাজিরগঞ্জ ইউনিয়ন, হাটখালি ইউনিয়নের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, অফিসার ইনচার্জ ওবাইদুল হক, অধ্যক্ষ আব্দুল হালিম, আব্দুল সাত্তার মুন্সি, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, বারেক এফ রহমান প্রমুখ।

এই সংবাদটি 415 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ