ঢাকা |
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
মোঃ রুকুনুজ্জামান বাবুল দিনাজপুর থেকে
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে গত দুইদিন ধরে এই বন্দর দিয়ে বন্ধ রয়েছে দেশে পাথর আমদানী।
গত কয়েক মাস ধরে পদ্মাসেতু নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য এই বন্দর দিয়ে আমদানী করা হচ্ছিল স্টোন বোল্ডার ও স্টোন চিপস পাথর। তবে অন্যান্য পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে।
এদিকে ভারত হিলির ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, হিলি স্থলবন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্টের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা না থাকায় ভারত থেকে পাথরবোঝাই ট্রাকগুলিকে বাংলাদেশে যাওয়ার পর রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। এতে সময়মত ট্রাক থেকে পাথর খালাস ও পরিবহন করা হয় না। এর ফলে অতিরিক্ত ট্রাকভাড়া গুনতে হয় ভারতের ব্যবসায়ীদের। এছাড়া পাথর খালাস ও পরিবহন করার মত যন্ত্রপাতিও নেই পানামা পোর্ট কর্তৃপক্ষের। এসব কারণে অর্নিদিষ্টকালের জন্য হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ রেখে দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি প্রদান করেন। এব্যাপারে এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সত্যতা নিশ্চিত করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।