পঞ্চগড়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহীর মৃতু্্য somoychitro.com

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৭

মোহাম্মদ সাঈদ পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের নিচে চাঁপা পড়ে মোটরসাইকেল আরোহী খাদেমুল ইসলাম (৪৯) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের তিন মাইল এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে আসা একটি ট্রাক মোটসাইকেলটিকে ধাক্কা দিলে আােরহী সহ মোটর সাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এ সময় খাদেমুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রংপুে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত খাদেমুল ইসলাম উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফারুক হোসেন পুত্র। ঘটনার জানাজানি হলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পরবর্তীতে পুলিশ এসে রাস্তা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম জানান, দূর্ঘনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে বোদা থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি 403 বার পঠিত হয়েছে