ঢাকা |
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি ঃ
ব্যাপক কর্মসুচীর মধ্য দিয়ে ২ দিনব্যাপী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পুর্তি ও পুনর্মিলনী উৎসব সম্পন্ন হয়েছে।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পুর্তি উৎসব উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিপই’র প্রাক্তন ছাত্র ও শিক্ষক আহমেদ শাহ্ আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (কারিগরি) শিক্ষা মন্ত্রণালয় ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কারিগরি শিক্ষা অধিদপ্তরের অশোক কুমার বিশ্বাস, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দিপই’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুর রহমান সরকার।
ইনস্টিটিউটের ৫০ বছর পুর্তির আনন্দঘন দিনব্যাপী অনুষ্ঠানে পুনর্মিলনীর মাধ্যমে একত্রিত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে দিপই’র পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।