ঢাকা |
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় উপজেলায় আকমল হোসেন (১৪) নামক এক স্কুল ছাত্র দীর্ঘ ১০ দিন থেকে নিখোঁজ রয়েছে। আকমল উপজেলার কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় কুলাউড়া থানায় এক জিডি (নং ৪৪২) করা হয়েছে। এদিকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে আকমলের সন্ধান পাওয়ায় পরিবারের লোকজন রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।
নিখোঁজ আকমল হোসেনের পিতা কামাল মিয়া জানান, ৩ মার্চ সকালে আকমল বাড়ী থেকে খেলাধুলা করতে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোন সন্ধ্যান পাইনি। পরে নিরূপায় হয়ে কুলাউড়া থানায় একটি জিডি করেছি। কুলাউড়া থানার এসআই সানা উল্যাহ জানান, নিখোঁজ আকমলকে উদ্ধার করতে আমরা কাজ করছি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।