ঢাকা |
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬
কুমিল্লায় সুজন আহমেদ নামের এক ব্যবসায়ীকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের মৃত মোস্তফার ছেলে আবুল কালাম, একই গ্রামের মো. শাহজাহানের ছেলে সবুজ ও আজামপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ তৌফিক।
আদালত সূত্রে জানা যায়, জেলার মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আহমেদ (২০) চান্দিনা উপজেলার মহারং গ্রামে তার নানার বাড়িতে থাকতেন এবং চান্দিনা বাজারে কনফেকশনারী ব্যবসা করতেন। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সুজন আহমেদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে মোটর সাইকেল ক্রয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ২১ সেপ্টেম্বর চান্দিনা মহিলা কলেজের পাশে বিশ্বাস গ্রামের একটি ইটের স্তুপের উপর সুজন আহমেদের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের মা জাহানারা বেগম ওইস্থানে গিয়ে লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে ২২ সেপ্টেম্বর সবুজ, তৌফিক, আবুল কালামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ওই ৩জনকে গ্রেফতার করার পর হত্যাকা-ের রহস্য উদঘাটিত হয়। পরে ঘাতকরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়। এ মামলায় পুলিশ ২০১৩ সালের ৩০ জানুয়ারি ওই ৩ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ওই তিন আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন এবং প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. মো. আবু তাহের এবং আসামী পক্ষে ছিলেন অ্যাড. ফারুক আহমেদ ও অ্যাড. আখতার হামিদ খান কবীর।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।