ঢাকা |
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬
আব্দুর রহমান ইবনে আশরাফ; জুড়ী প্রতিনিধিঃ- “আসেন ভাই এক কাপ চা খান” ! এমনই উক্তির হাস্যজ্জল ব্যাক্তিটি কে দেখার এখন কেউ নেই ! অথচ তাকে পিড়ে বসেছে অচল ব্যাধি প্যারালাইসিস !
মৌলভীবাজারের জুড়ীর ” গ্রেট অার্ট কিং” এর স্বত্বাধিকারী চিত্রশিল্পী নুরুল ইসলাম (৫৫), যিনি এক নামেই পরিচিত নরুল ভাই হিসেবে। সৃজনশীল পোষাক অার নমুনাস্বরূপে যুবরাজের মত ছিলো তাঁর জীবনযাপন। হঠাৎ পারিবারিক বিরোধে, ব্যবসা-বাণিজ্য জমিজমা ভিটেমাটিসহ সব কিছু হারিয়ে দিশেহারা হয়ে, বিভিন্ন দোকানের খোলা বারান্দায় ঠাঁই হয় তাঁর রাত্রি যাপন, এরই মাধ্যমে শুরু হয় তাঁর অারেকটি জীবন।
এমতাবস্থায় অল্প সময়ের ব্যবধানে, অচল প্যারালাইসিস রোগে অাক্রান্ত হয়ে বছরের মধ্যেই নিবে যায় দুটি চোখের অালো ! এসব রোগের কারনে অর্ধবোবার মত কথা বলেন নূরুল, তাঁর কথাগুলো বুঝা যায় না। অার এ অসুস্থ শরীরে নিজের খাবার সংগ্রহ করতে গিয়ে উল্টেপাল্টে পড়ে শরীরের বিভিন্ন অংশে বহু জখম হচ্ছে প্রতিদিন। এক সময় তাঁর সব ই ছিলো, সময়ের ব্যবধানে অাজ কিছুই নেই তাঁর, কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। প্রায় এক যুগ থেকে নিরাশ্রয় তিনি, অথচ এক সময় অভাব ছিল না বন্ধুবান্ধব, সৌন্দর্য ও অর্থের।
নূরল ইসলামের সাথে আলাপচারিতায় তিনি কিছু বলতে না পেরে “শুধু চোখের পানিতে বুক ভাঁসান ! চোখের পানিই এখন তার শেষ সম্বল”।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।