somoychitro.com দিনাজপুরে সুখ সাগরে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭

somoychitro.com দিনাজপুরে সুখ সাগরে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
মোহাম্মদ সাঈদ ভ্রাম্মমান সংবাদাতাঃ
দিনাজপুর সদর উপজেলার সুখসাগর নামে একটি পুকুরে আজ গোসল করতে গিয়ে পানিতে ডুবে সুজন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সুজন দিনাজপুর পৌর এলাকার মানিকপীর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র এবং শহরের রামনগর মহল¬ার মহব্বত আলীর পুত্র।
দিনাজপুর কোতয়ালী থানার এস আই রাজিকুজ্জামান রাজিব জানান, শুক্রবার দুপুরে সুজন ও তার চার বন্ধু মিলে শহরের উপকন্ঠে অবস্থিত সুখ সাগর নামে একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। তার অন্যান্য বন্ধুরা অনেক খোজাখুজি করেও তাকে না পাওয়ায় স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন গভীর পানি থেকে সুজনের লাশ উদ্ধার করে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 1100 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ