ঢাকা |
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫
বাংলাদেশের রেলপথ ডিজিটালাইজেশন করতে এবং পুরনো সিগন্যাল ব্যবস্থার পরিবর্তে কম্পিউটার ভিত্তিক আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালু করতে বৃহস্পতিবার কোরিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রেল ভবনে দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এলএসআইএস’র সঙ্গে এ বিষয়ক চুক্তিটি সই হয়।
নতুন এই প্রকল্পের পরিচালক মো. আবুল কালাম এবং এলএসআইএস’র পরিচালক জং চ্যান লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
প্রকল্পটির চুক্তি মূল্য ধরা হয়েছে ২২৪ কোটি ৬৮ লাখ টাকা, যার মধ্যে দক্ষিণ কোরিয়া সরকার প্রকল্প সহায়তা হিসেবে দেবে ১৮০ কোটি ৪০ লাখ টাকা এবং বাকি ৪৪ কোটি টাকা সরকারি তহবিল থেকে আসবে।
জানানো হয়, চট্টগ্রাম-চিনকী আস্তানা সেকশনে ১১টি স্টেশনের ‘সিগন্যাল’ ব্যবস্থার আধুনিকায়নে কাজ করবে এলএসআইএস। কম্পিউটার ভিত্তিক রঙিন আলোযুক্ত আধুনিক এই ‘সিগন্যাল’ ব্যবস্থার মাধ্যমে ট্রেন চলাচলের সময়সূচি ঠিক রাখা, গতি বাড়ানো, ক্রসিং গেট পারাপারে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশ কিছু সুযোগ-সুবিধা বাড়বে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।