ঢাকা |
প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৫
প্রথম কোনো ভারতীয় টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম (উইম্বলডন) জিতেছিলেন সানিয়া মির্জা। এবার তার সাফল্যের পাখায় আরো একটি পালক যুক্ত হলো। উইম্বলডনের পর ইউএস ওপেনেও নারী দ্বৈতের শিরোপা জিতে টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। তার সঙ্গী ছিলেন সেই মার্টিনা হিঙ্গিসই।
গ্র্যান্ড স্ল্যাম জয়ের মধ্য দিয়েই বছর শেষ করলেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। বিশ্বের এক নম্বর নারী দ্বৈত জুটি ফ্লাসিং মিডোতে হারালেন ক্যাসে ডেলাকুয়া ও ইয়ারোস্লাভা সেদোভার জুটিকে। জয়ের ব্যবধান ৬-৩ ৬-৩ গেম। বলতে গেলে এক তরফা লড়াইয়ে জিতেছেন সানিয়া-হিঙ্গিস জুটি।
রোববার নারী দ্বৈতের ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন গত জুলাইয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন সানিয়া-হিঙ্গিস জুটি। এদিন আর্থার অ্যাশে স্টেডিয়ামে এক ঘণ্টার বেশি সময়ের এই লড়াইয়ে অজি-কাজাখ জুটিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি সানিয়াদের। কোনও সেট না হেরেই জয় পেয়েছেন ইন্দো-সুইস জুটি। অবশ্য সানিয়া মির্জার এটাই প্রথম ইউএস ওপেন দ্বৈতের শিরোপা।
ম্যাচ শেষে সানিয়া মির্জা বলেন, ‘এই বছরটি আমাদের জন্য দারুণ গেল। উইম্বলডনের পর ইউএস ওপেনের শিরোপা জিতে মনে হচ্ছে আমরা আসলেই শক্ত একটি জুটি।’
৩৪ বছর বয়সী মার্টিনা হিঙ্গিস অবশ্য এর আগে ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা জিতেছিলেন। নারী দ্বৈতের শিরোপা জয়ের পর তিনি বলেন, ‘শুরু থেকেই আমরা ভালো খেলছিলাম। আমাদের পরিকল্পনা দারুণ কাজে দিয়েছে। অবশ্য একসঙ্গে আমরা দারুণ খেলেছি।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।