ঢাকা |
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচারণায় নিরাপত্তায় থাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে মাশরাফি ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন।মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে। মনিরের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে।
ডিবি পুলিশের এক সদস্য জানান, মাশরাফির নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে দুপুরে জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মাশরাফির শ্বশুর বাড়ি এলাকায় যান প্রচারণার কাজে।
এসময় নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টুর বুকে ব্যথা শুরু হয়। তখনই তাকে মাশরাফির গাড়িতে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিন জিসান জানান, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
অসুস্থতার পর মাশরাফি পরবর্তী কর্মসূচি স্থগিত করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
http://somoychitro.com/wp-content/uploads/2017/06/add-zenith.jpg
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।