সরকারি হল ২৭১ কলেজ

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮

সরকারি হল ২৭১ কলেজ

মেয়াদের শেষ দিকে এসে ২৭১টি বেসরকারি কলেজের জাতীয়করণ করেছে আওয়ামী লীগ সরকার।

সরকারি হচ্ছে ৩২৫ স্কুল-কলেজ

এ নিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৫৯৮টি।

শিক্ষক প্রশিক্ষণ কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসা মিলিয়ে এতদিন দেশে ৩২৭টি সরকারি কলেজ ছিল।

যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেখানে একটি করে কলেজকে জাতীয়করণের প্রতিশ্রুতি রয়েছে সরকারের। এর অংশ হিসেবে ২০১৬ সালে বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু হয়।

তার মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২৭১টি কলেজ সরকারি হল। এসব কলেজে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষক রয়েছেন।

জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা কি হবে তা নিয়ে গত ৩১ জুলাই একটি বিধিমালাও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই সংবাদটি 654 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ