ঢাকা |
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮
স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে বৃহস্পতিবার খেলা দেখতে এসে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মারাতœক আহত শাকের আহমদকে (২৩) ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করার জন্য শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় হেলিকেপ্টার যোগে ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থার কোন উন্নতি হয়নি বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ‘মাহা-উপজেলা ক্রীড়া সংস্থা কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে লাইব্রেরি বিল্ডিং থেকে পড়ে গুরুতর আহত সিএনজি চালক শাকের আহমদের উন্নত চিকিৎসায় এগিয়ে এসেছেন মাহিউদ্দিন আহমদ সেলিম। আহত সাকের মাথিউরা উত্তরপারের তেরাই আলীর পূত্র।
বৃহস্পতিবার দিবাগত রাত একটায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। সিটিস্কেন শেষে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শাকেরের মাথায় তিনটি জখম রয়েছে। এ অবস্থায় তার শরীরে অস্ত্রোপচার করা কিংবা না করা দু’টোতেই ঝুকি রয়েছে। তবে তার জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। এদিকে বিয়ানীবাজার থেকে ফিরেই আহত যুবককে মধ্যরাতেই হাসপাতালে দেখতে গেছেন টুর্নামেণ্টের পৃষ্ঠপোষক ও বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম। তিনি প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য শাকেরকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রেরণের উদ্যোগ নিয়েছেন মাহি সেলিম। তিনি এ প্রতিবেদকের সাথে গতরাত দেড়টায় আলাপকালে এসব তথ্য নিশ্চিত করে শাকেরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ তার পরিবার ও স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য কথা বলেছেন বলে জানা গেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।