মিরসরাইয়ে “ফ্রেন্ডশীপ-৯৮” করেরহাট কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮

মিরসরাইয়ে “ফ্রেন্ডশীপ-৯৮” করেরহাট কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ
রেদোয়ান জনি, (চট্টগ্রাম) মিরসরাই :
মিরসরাইয়ের করেরহাটে (৫ জানুয়ারি) শুক্রবার নব গঠিত দক্ষিন চত্তরুয়াস্থ আদর্শগ্রাম নুরানী মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের মাঝে করেরহাটের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ-৯৮ শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশীপ-৯৮ মিউচ্যুয়েল ফান্ডের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান  দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, কার্যনির্বাহী প্যানেলের সদস্য ফজলুল কবির সোহেল, মুসলিম উদ্দীন অারিফ, ফজেক্ট ও ডাইরেক্টর শামসুদ্দিন নয়ন, মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
উল্লেখ্য গত ০১ জানুয়ারি-২০১৭ মাদ্রাসাটি স্থাপিত হয় এবং ৫ জানুয়ারি শুভ উদ্বোধন হয়।
ফ্রেন্ডশীপ-৯৮ মিউচ্যুয়েল ফান্ডের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা মাদ্রাসা যাতে দ্বীনি শিক্ষার পাথেয় হয় এবং সুবিধাবঞ্চিত এলাকাটিও যাতে শিক্ষার আলোয় আলোকিত হয় সেই প্রার্থনা আল্লাহতালার প্রতি করছি।  আমাদের বিশ্বাস সকলের সহযোগীতা পেলে এটি ঐ অঞ্চলের দ্বীনি শিক্ষার জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই সংবাদটি 794 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ